MNB News
১০ ডিসেম্বর ২০২৫, ১:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সর্ম্পক আবেগের—তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক কেবল রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ নয়; এটি হৃদয়ের বন্ধন হিসেবে বহুদিনের।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তারেক রহমান জানান, শারীরিক অবস্থার অবনতির মধ্যেও বেগম খালেদা জিয়া ২১ নভেম্বর সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেন। চিকিৎসকদের সতর্কতা উপেক্ষা করেই তিনি সেখানে গিয়েছিলেন—কারণ, সশস্ত্র বাহিনীর প্রতি তাঁদের পরিবারের দীর্ঘদিনের টান রয়েছে। ওই অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরে তিনি মানসিকভাবে আরও শক্ত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই সূত্রে সামরিক বাহিনীর সঙ্গে তাঁদের পরিবারের সম্পর্ক বহু দিনের ঐতিহ্য।

অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিএনপি ভবিষ্যতে জনগণের রায় পেলে যোগ্য সাবেক সামরিক কর্মকর্তাদের দেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। তিনি জানান, দল ইতোমধ্যে ‘দেশ গড়ার পরিকল্পনা’ নামের একটি কর্মসূচি নিয়ে কাজ করছে।

বর্তমান রাজনীতি প্রসঙ্গে তারেক রহমান অভিযোগ করেন, স্বৈরাচারী শাসন দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলেছে। তাই গণতন্ত্র পুনরুদ্ধার ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা এখন অত্যন্ত জরুরি। এর মাধ্যমেই দেশকে নতুনভাবে এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ ও ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বক্তব্য দেন।

অনুষ্ঠানে মেজর জেনারেল (অব.) জামিল ডি. আহসানসহ সেনা, নৌ এবং বিভিন্ন পদমর্যাদার অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিজের মতামত তুলে ধরেন।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০