MNB News
১৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিপিএলকে চ্যালেঞ্জ বলার কারণ জানেন না বিসিবি সভাপতি

বিপিএলের আসন্ন দ্বাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর থেকে। এবার সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তবে এবারের বিপিএলকে বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন অনেকে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল চ্যালেঞ্জ বলার কারণ জানেন না।

গতকাল (বুধবার) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, ‘আমি জানি না কেন বিপিএলকে চ্যালেঞ্জ বলা হচ্ছে। এটা আমাদের ১২তম আসর। আগের সব আসরেই কিছু ভালো-মন্দ ছিল, সেই অভিজ্ঞতা আমাদের আছে।’

এবারের বিপিএলের মূল লক্ষ্য নিয়ে বুলবুল বলেন, ‘আমাদের হাতে সময় কম ছিল, তাও আমরা চেষ্টা করেছি বিপিএলটাকে সুন্দরভাবে সাজানোর। আমাদের মূল লক্ষ্য ভালো ক্রিকেট উপহার দেওয়া। কেননা এই বিপিএলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও দেখা যায়। আমরা এটাকে শুধু একটা ইভেন্ট নয়, একটা হাই পারফর্মিং এনভায়রনমেন্ট হিসেবে দেখছি।’

 

বিপিএল আয়োজন ঘিরে বোর্ডের অভ্যন্তরীণ কাজের অগ্রগতি জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘গভর্নিং কাউন্সিলে যারা আছে তারা অনেক কাজ করছে। ক্রিকেট বোর্ডের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্টেকহোল্ডাররা আমাদের সাহায্য করছেন। কাজ খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে।’

 

এআর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০