MNB News
২২ ডিসেম্বর ২০২৫, ১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবশেষে ডিসেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিশাল সংবর্ধনা মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।

গতকাল রোববার (২১ ডিসেম্বর) দুপুর থেকে বিশ্বরোড-পূর্বাচলমুখী সড়কের একটি অংশে মঞ্চ নির্মাণের কাজ শুরু করেন দলের নেতাকর্মীরা। এই নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য কমিটির সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

বিএনপি নেতারা জানান, তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে বেলা ১১টা ৫৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে বনানী-কাকলী হয়ে তিনি সরাসরি ৩০০ ফিট এলাকায় জনসভায় যোগ দেবেন এবং সেখানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন। এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ইতোমধ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছ থেকে লিখিত অনুমতি পেয়েছে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে। রোববার রাত সাড়ে ৮টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে এসংক্রান্ত অনুমতিপত্র পাঠিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

দলের স্থায়ী কমিটির সদস্য ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমানের এই প্রত্যাবর্তন হবে গত ৫৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের আসার সুবিধার্থে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে স্পেশাল ট্রেনের আবেদন জানানো হয়েছে। তবে জনদুর্ভোগের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

বিএনপি নেতাকর্মীরা তাদের শীর্ষনেতা ও দলের কাণ্ডারি তারেক রহমানের এ স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তটিকে অবিস্মরণীয় করে রাখতে চান। এ জন্য লাখ লাখ মানুষের জমায়েতের মাধ্যমে নজিরবিহীন গণসংবর্ধনার আয়োজনের প্রস্তুতি চলছে। প্রিয় নেতাকে বরণ ও স্বাগত জানাতে বিএনপির উদ্যোগে দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমদকে আহ্বায়ক ও রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করে একটি সংবর্ধনা কমিটি গঠন করা হয়েছে।

এদিকে প্রিয় নেতাকে বরণ করে নিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিমানবন্দর থেকে সভাস্থল পর্যন্ত পুরো এলাকায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে দিনরাত কাজ করছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের গঠিত বিশেষ কমিটি।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০