MNB News
২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন খলিলুর রহমান!

অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছরের যাত্রায় সবচেয়ে আলোচিত বিষয় আইনশৃঙ্খলা পরিস্থিতি। সম্প্রতি নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।

এই অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দেওয়ার জোর আলোচনা চলছে। এখানে আসছে নতুন মুখ। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন খলিলুর রহমান।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদে রদবদল হতে পারে বলে উচ্চ পর্যায়ের বিভিন্ন সূত্র জানায়।

সম্প্রতি জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পর এই ঘটনার সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের ধরতে না পারার ব্যর্থতার জন্য বিভিন্ন মহল থেকে জোরালো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি।

সেই প্রেক্ষিতে তাকে সরিয়ে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্বে আনার জোর আলোচনা চলছে।

তবে জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ছেন না। তিনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে থাকবেন।

এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকেও তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের তিন দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।

তবে আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে বিতর্কিত মন্তব্যের জেরে কিছুদিনের মধ্যেই তাকে সরিয়ে দেওয়া হয়। পরে এই দায়িত্ব পান জাহাঙ্গীর আলম চৌধুরী।

তাকে নিয়ে বড় ধরনের বিতর্ক না থাকলেও সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকরা সন্ত্রাসীদের গ্রেফতার বিষয়ে একটি প্রশ্ন করলে তিনি আলু-পেঁয়াজের দাম নিয়ে কথা বলেন। বিষয়টি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়। তবে উপদেষ্টা ব্যাখ্যা দিয়ে বলেন, সেই অনুষ্ঠানটি ছিল কৃষি বিষয়ে। তিনি কৃষি উপদেষ্টা হিসেবে উত্তর দিয়েছেন।

সেখানে আইনশৃঙ্খলা নিয়ে কিছু বলবেন না বলে জানিয়েছিলেন। এই ইস্যুতে ইনকিলাব মঞ্চসহ অনেকেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। তার পদত্যাগ দাবিতে আলটিমেটামও দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টার পদটি বরাবরই খুবই স্পর্শকাতর। আওয়ামী লীগের টানা চার মেয়াদের বেশির ভাগ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান খান কামাল। তিনি কথা কম বলতেন এবং খুব সতর্কতার সঙ্গে বেফাঁস মন্তব্য থেকে বিরত থাকতেন। তবে এরপরও নানা সময় তাকে নিয়েও হয়েছে বিতর্ক।

 

এআর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০