MNB News
২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতের বিরুদ্ধে আইসিসির দ্বারস্থ হচ্ছেন পিসিবি সভাপতি

যুব এশিয়া কাপ ঘিরে বিতর্ক যেন থামছে না। এবার ভারতের ক্রিকেটারদের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ তুললেন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দ্বারস্থ হচ্ছেন তিনি।

দুবাই থেকে পাকিস্তানে ফিরে ভারতীয় দলের বিরুদ্ধে অখেলোয়াড় সুলভ আচরণের অভিযোগে সুর চড়িয়েছেন নকভি। ভারতের কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে খেলা চলাকালীন অতিআগ্রাসী আচরণের অভিযোগ উঠেছে।

পাকিস্তানের সাংবাদমাধ্যমকে নাকভি বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে সারাক্ষণ ভারতের ক্রিকেটাররা নানা ভাবে উত্যক্ত করেছে পাকিস্তানের খেলোয়াড়দের। আমরা আইসিসির কাছে ভারতের বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ জানাব। খেলা এবং রাজনীতিকে সব সময় আলাদা রাখা উচিত।’’

নাকভির আগে ভারতীয় দলের আচরণ নিয়ে মুখ খুলেছিলেন পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের কোচ সরফরাজ আহমেদও। তিনি বলেছিলেন, ‘ফাইনালে ভারতের ক্রিকেটারদের আচরণ যথাযথ ছিল না। ক্রিকেটীয় সৌজন্যের পরিপন্থী ছিল ওদের আচরণ। তা-ও আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর সৌজন্য বজায় রেখে উৎসব করেছি। রীতিনীতি মেনে ক্রিকেট খেলা উচিত সব সময়। আমরা এভাবেই ক্রিকেট খেলি। কিন্তু ভারত তা করে না।’

প্রসঙ্গত, মাস তিনেক আগে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। যদিও নানা নাটকীয়তায় এখনও সেই ট্রফি সূর্যকুমার-বুমরাহরা ছুঁতে পারেননি। এরই মাঝে গত রোববার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হয়েছিল। যেখানে শেষ হাসি হেসেছে পাকিস্তানি যুবারা।

ভারত-পাকিস্তান যুব দল দুটির এই লড়াই হয়েছে একেবারে একপেশে। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আগে ব্যাট করা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৩৪৮ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯ দল ২৬.২ ওভারেই ১৫৬ রানে অলআউট। যুব এশিয়া কাপের ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো পাকিস্তান।
এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০