MNB News
২৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিপিএলের মাঝেই বাংলাদেশ ছাড়বেন যেসব পাকিস্তানি ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসর শুরু হয়েছে সিলেট পর্ব দিয়ে। এখানে খেলছেন এমন বিদেশি ক্রিকেটারদের মাঝে উল্লেখযোগ্য একটি অংশ সিলেট পর্ব শেষেই বাংলাদেশ ছাড়তে পারেন। আরও বিশেষভাবে বললে অল্প সময়ের মাঝেই বিপিএল ছাড়তে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তারা জানুয়ারিতে দুটি সিরিজ খেলবে।

আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। যার জন্য সালমান আলি আগার দল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ওই দলে বর্তমানে বিপিএল খেলছেন এমন ক্রিকেটার আছেন ৭ জন। ফলে ৭ জানুয়ারির আগেই যে তারা বাংলাদেশ ছাড়বেন সেটা অনুমান করা কঠিন নয়। আগামী ২ জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের সিলেট পর্ব, এরপর ৫ জানুয়ারি থেকে খেলা গড়াবে চট্টগ্রামে।

বিপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে নাম লিখিয়েছেন এমন যেসব ক্রিকেটার পাকিস্তানের স্কোয়াডে ডাক পেয়েছেন– ফাহিম আশরাফ (রংপুর রাইডার্স), খাজা নাফে (রংপুর রাইডার্স), মোহাম্মদ নেওয়াজ (রাজশাহী ওয়ারিয়র্স), মোহাম্মদ সালমান মির্জা (ঢাকা ক্যাপিটালস), শাহিবজাদা ফারহান (রাজশাহী ওয়ারিয়র্স), সাইম আইয়ুব ও উসমান খান (ঢাকা ক্যাপিটালস)। যদিও এর বাইরে ৮-১০ পাকিস্তানি ক্রিকেটার বিপিএলের বিভিন্ন দলের স্কোয়াডে আছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ডাক পেয়েছেন অনিভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটার খাজা নাফে। যদিও এবারের বিপিএলে তার এখনও মাঠে নামা হয়নি। ২৯ ডিসেম্বর রংপুরের জার্সিতে প্রথমবার তাকে খেলতে দেখা যেতে পারে। গত বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলেছিলেন ২৩ বছর বয়সী ব্যাটার। এ ছাড়া প্রায় ৬ মাস পর পাকিস্তানের স্কোয়াডে ফিরেছেন শাদাব খান। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার গত জুনে কাঁধের সার্জারি করায় মাঠের বাইরে ছিলেন। তবে বর্তমানে বিগ ব্যাশে বেশ ফর্মে আছেন শাদাব।

অবশ্য লঙ্কানদের বিপক্ষে আসন্ন সিরিজে পাকিস্তানের স্কোয়াডে নেই সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও আরেক তারকা পেসার হারিস রউফ। তারা পেস আক্রমণ সাজিয়েছে নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সালমান মির্জাকে নিয়ে। এই সিরিজের পারফরম্যান্স দেখেই ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড সাজাবে পাকিস্তান।

শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তানের স্কোয়াড : 

সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটরক্ষক), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক) ও উসমান তারিক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০