MNB News
২৯ ডিসেম্বর ২০২৫, ৪:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাদে ধূমপান করতে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাত

রাজধানীর কদমতলীর একটি বাসার ছাদে ধূমপান করতে বাধা দেওয়ায় অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে মো. রিয়াদ (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি পেশায় একজন ক্যামেরা টেকনিশিয়ান।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত রিয়াদ ভোলার দৌলতপুর উপজেলার উত্তর জয়নগর খাসেরহাট গ্রামের রুমান খন্দকারের ছেলে। তিনি বর্তমানে শনির আখড়ার পলাশপুর সিকদার ভিলায় ভাড়া থাকতেন।

আহতের সহকর্মী সোহান জানান, গতকাল রাতের দিকে সিকদার ভিলার পঞ্চম তলার ছাদে অজ্ঞাতনামা এক যুবক ধূমপান করছিল। এ সময় রিয়াদ পায়চারি করার জন্য ছাদে গিয়েছিলেন। তখন ধূমপানরত ওই যুবককে বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে অজ্ঞাতনামা ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে রিয়াদের মাথায়, বুকের বাম পাঁজরে ও পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে ঢামেক হাসপাতালে তার চিকিৎসা চলছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, রিয়াদের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতকাল মধ্যরাতে কদমতলী এলাকা থেকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। বিষয়টি কদমতলী থানাপুলিশকে জানিয়েছি।

 

এআর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০