MNB News
৪ জানুয়ারি ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে যাচ্ছেন ৬ শিক্ষার্থী

সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্য সচিবালয়ে যাচ্ছেন তেঁজগাও কলেজের ছয় শিক্ষার্থী।

রোববার (৪ঠা জানুয়ারি) দুপুরে পুলিশের মধ্যস্ততায় সচিবালয়ের উদ্দেশে রওনা হয়েছেন তারা।

প্রতিনিধি দলে রয়েছেন — কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান রাফি (উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষ), সাইফুর রহমান (উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষ), ফাজাল আহমেদ (উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষ), আবু বক্কর সিদ্দিক শরীফ ইসলাম (উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষ), মিলিহা বিনতে নাফিজ (উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ) এবং আরিফুল আলম (উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ)।

এর আগে, সকাল ১০টা থেকে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এসব শিক্ষার্থীরা ফার্মগেট মোড় অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে দুপুর ২টায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে আব্দুর রহমান রাফি বলেন, আমরা যদি তাদের (উপদেষ্টা) বক্তব্যে সন্তুষ্ট হই, তাহলে আর কোনো কর্মসূচি বা আন্দোলনে যাব না। তবে সন্তুষ্ট না হলে আগামীকাল থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এরপর তেজগাঁও থানা পুলিশের একটি গাড়িতে করে ছয় সদস্যের একটি শিক্ষার্থী প্রতিনিধি দল সচিবালয়ের উদ্দেশে রওনা দেয়।

প্রসঙ্গত, গত ৬ই ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ই ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং, বেড়েছে হাতপাখার কদর

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হজ ফরজ হওয়ার পরও শুধু ওমরাহ করা কি ঠিক?

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

ভোলায় বোট থেকে ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

জ্বালানি সংকটে ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বেশি ভুগছে গ্রাম

জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বাড়ানো আলোচনা চলছে

প্রশ্নপত্র ফাঁসে তারা চেষ্টা করলে আমরাও করবো : শিক্ষামন্ত্রী

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

১০

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

১২

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

১৩

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

১৫

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

১৬

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১৮

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১৯

বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০