MNB News
১০ জানুয়ারি ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাইডার্সের হয়ে খেলার সময় মাঠেই ক্রিকেটারের মৃত্যু

ক্রিকেট মাঠেই মৃত্যু হয়েছে ভারতীয় ক্রিকেটার খাওলহরিং লালরেমরুয়াতার। রাইডার্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলার সময় গত বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

রাইডার্স ক্রিকেট ক্লাবের হয়ে খালেদ মেমোরিয়াল দ্বিতীয় বিভাগ স্ক্রিনিং টুর্নামেন্টে এ দুর্ঘটনা ঘটেছে। সাইরাং রেলস্টেশনের কাছে সুয়াকা ক্রিকেট মাঠে ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লালরেমরুয়াতা ভেঙনুয়াই। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএম) জানিয়েছে, ম্যাচ চলাকালীন লালরেমরুয়াতা স্ট্রোক করেন। দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

লালরেমরুয়াতার মৃত্যুতে শোক জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সামাজিক যোগাযোগমাধ্যমে সমবেদনা জানিয়েছে তারা। এ ছাড়া মিজোরামের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী লালনঘিংলোভা হামারও শোক প্রকাশ করেছেন।

ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ছিলেন লালরেমরুয়াতা। ভারতের প্রথম সারির লিগ রঞ্জি ট্রফিতে দুটি ও সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সাতটি ম্যাচ খেলেছেন তিনি।

 

এআর/ এমএনবি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০