MNB News
১১ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো এশিয়ার আরেক দেশ

ফিলিপাইনের তে দাভাও অক্সিডেন্টাল উপকূলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স) একথা জানিয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ১০ টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। খবর গালফ নিউজের।

দেশটির ভূকম্পবিদরা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার রাত ১০ টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সারাঙ্গানি পৌরসভার বালুট দ্বীপ থেকে প্রায় ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, শক্তিশালী ভূমিকম্প হলেও ফিলিপাইন দ্বীপপুঞ্জে কোনো সুনামির হুমকি নেই।

দক্ষিণ ফিলিপাইনের বেশ কয়েকটি প্রদেশে কম্পন অনুভূত হয়। সারাঙ্গানির মালুঙ্গন এবং কিয়াম্বা; দক্ষিণ কোটাবাটোর টুপি এবং করোনাডাল শহর এবং সুলতান কুদারাতে পালিমবাংয়ে কম্পন অনভূত হয়।

 

ক্ষতিগ্রস্ত অঞ্চলের দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং সম্ভাব্য আফটারশক বা ছোটখাটো ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।

ফিলিপাইন ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অবস্থিত, যেখানে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে আগ্নেয়গিরির কার্যকলাপ এবং ভূমিকম্প ঘন ঘন ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং, বেড়েছে হাতপাখার কদর

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হজ ফরজ হওয়ার পরও শুধু ওমরাহ করা কি ঠিক?

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

ভোলায় বোট থেকে ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

জ্বালানি সংকটে ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বেশি ভুগছে গ্রাম

জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বাড়ানো আলোচনা চলছে

প্রশ্নপত্র ফাঁসে তারা চেষ্টা করলে আমরাও করবো : শিক্ষামন্ত্রী

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

১০

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

১২

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

১৩

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

১৫

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

১৬

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১৮

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১৯

বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০