MNB News
২০ জানুয়ারি ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফের আন্দোলনে নেমেছে ৪ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

দেশের চারটি বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ফের আন্দোলনে নেমেছেন। প্রতিশ্রুতির পাঁচ মাস পার হলেও দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এমন অভিযোগে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছেন তারা।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজির (বিআইটি) আদলে স্বতন্ত্র কমিশন গঠন করে চারটি বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষাকার্যক্রম পরিচালনার দাবিতে এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের ‘স্বতন্ত্রতা দাও, শিক্ষার্থীর জীবন বাঁচাও’, ‘ইঞ্জিনিয়ারস ডিজার্ভ এডুকেশন, নট এক্সপ্লোয়েশন’, ‘রিফর্ম দ্য সিস্টেম, সেভ লাইফ’, ‘যে নীতিতে ছাত্র মরে, সেই নীতি চলবে না’সহ নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষার্থীদের দাবি, এর আগে গত আগস্ট পর্যন্ত টানা ছয় মাস ধরে আন্দোলন চালিয়ে যান তারা। একপর্যায়ে দাবি আদায়ে আমরণ অনশনে বসেন চার ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। টানা ৭৫ ঘণ্টা অনশনের পর গত ১৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব তাদের দাবি পূরণের আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যান। তবে আন্দোলন স্থগিতের পাঁচ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

আন্দোলনরত শিক্ষার্থী নাজমুস শাহাদাত জিয়াস বলেন, আমরা ২০২৫ সালের শুরু থেকে টানা ছয় মাস আন্দোলন করেছি। অনশন ও অধিদপ্তর ঘেরাওয়ের পর সরকার আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছিল। সমস্যা সমাধানে একটি কমিটিও গঠন করা হয়। সেই কমিটি সুপারিশও করেছে। কিন্তু সরকার এখনো সেই সুপারিশ বাস্তবায়ন করছে না।

জানা গেছে, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেটের চারটি বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজ দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও একাডেমিক জটিলতায় ভুগছে। কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের দ্বৈত কাঠামোর আওতায় পরিচালিত হওয়ায় পরীক্ষা, ফল প্রকাশ, সিলেবাসসহ বিভিন্ন বিষয়ে জটিলতা তৈরি হচ্ছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।

এই সংকট থেকে উত্তরণে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজির (বিআইটি) আদলে একটি স্বতন্ত্র কমিশন গঠনের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। সর্বশেষ গত বছরের ১২ আগস্ট কারিগরি অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে মন্ত্রণালয়ের আশ্বাসে ১৩ আগস্ট থেকে ‘আপাতত কর্মসূচি স্থগিত’ ঘোষণা করেন করেছিলেন তারা৷

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০