MNB News
২২ জানুয়ারি ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেনিস কোর্টে বন্ধুত্বই ভুলে গেলেন জেসিকা পেগুলা

অস্ট্রেলিয়ান ওপেনে এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হলেন জেসিকা পেগুলা এবং লোরেঞ্জো মুসেত্তি। টুর্নামেন্টে একক ইভেন্টে নিজেদের ডাবলস পার্টনারদের বিপক্ষে খেলতে নামেন এই দুই টেনিস তারকা। নিজ নিজ ম্যাচে জিতেছেন দুজনই।

বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বর তারকা মার্কিন যুক্তরাষ্ট্রের পেগুলা মাত্র ৫৮ মিনিটে তার ডাবলস পার্টনার ম্যাককার্টনি কেসলারকে ৬-০, ৬-২ গেমে হারান।

মজার বিষয় হলো, মাত্র একদিন আগেই তারা মেলবোর্ন পার্কে একসঙ্গে ডাবলস ম্যাচ খেলেছিলেন। ম্যাচ শেষে পেগুলা বলেন, ‘পার্টনারের বিপক্ষে খেলাটা সত্যিই খুব বাজে। আমরা একে অপরের ভালো চাই, কিন্তু যখন একে অপরের বিপক্ষে খেলতে হয়, তখন পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়ে।

 

একই চিত্র দেখা গেছে পুরুষ এককেও। পঞ্চম বাছাই ইতালির লোরেঞ্জো মুসেত্তি তার ঘনিষ্ঠ বন্ধু এবং ডাবলস পার্টনার লোরেঞ্জো সোনেগোকে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করেন। অথচ মাত্র ১১ দিন আগেই তারা হংকং ওপেনে জুটি বেঁধে ডাবলস শিরোপা জিতেছিলেন। মুসেত্তি বলেন, ‘বন্ধুর বিপক্ষে খেলা মোটেও সহজ নয়। কোর্টের বাইরে আমাদের অনেক সুন্দর স্মৃতি রয়েছে, যা আলাদা করা বেশ কঠিন। তবে দিনশেষে কোর্টে সবাই জিততে চায়।’

জেসিকা পেগুলা পরের রাউন্ডে রাশিয়ার ওকসানা সেলেখমেতেভার মুখোমুখি হবেন। অন্যদিকে মুসেত্তিও পৌঁছে গেছেন তার ক্যারিয়ারের দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন তৃতীয় রাউন্ডে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০