MNB News
২৫ জানুয়ারি ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হারামাইনে ইফতার ব্যবস্থাপনায় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু

রমজানে রোজাদারদের জন্য মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে ইফতার বিতরণ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে ডিজিটাল ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিবন্ধন, অর্থ পরিশোধ ও অনুমতিপত্র ইস্যুর পুরো প্রক্রিয়া এক জায়গা থেকেই সম্পন্ন করা যাবে।

মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অব দ্য অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেটস মস্ক এ ডিজিটাল প্রক্রিয়াটি চালু করেছে।

সংস্থাটি জানিয়েছে, ‘এহসান ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর চ্যারিটেবল ওয়ার্ক’ এবং ‘নুসুক ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। এর লক্ষ্য হলো ইফতার কর্মসূচির পরিচালনায় জবাবদিহি, স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ানো।

নতুন নিয়ম অনুযায়ী, ব্যক্তি বা অলাভজনক সংস্থাগুলোকে প্রথমে কর্তৃপক্ষের নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর এহসান প্ল্যাটফর্মের মাধ্যমে নিরাপদভাবে অর্থ পরিশোধ করা যাবে।

লেনদেন নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট দাতার নামে ইফতার খাবারের আয়োজন চূড়ান্ত করা হবে এবং আনুষ্ঠানিক অনুমতিপত্র ইস্যু করা হবে। এতে পুরো প্রক্রিয়াটি নথিভুক্ত থাকবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত স্বচ্ছভাবে সম্পন্ন হবে।

কর্তৃপক্ষের আশা, এই ডিজিটাল ব্যবস্থার ফলে রমজানে বিপুলসংখ্যক রোজাদারের ইফতার আয়োজন আরও সুশৃঙ্খল হবে এবং অনাকাঙ্ক্ষিত জটিলতা কমবে।

সূত্র : আরব নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০