MNB News
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে তারকাকে পেসারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

ইনজুরির কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। এদিকে আরও একবার দুঃসংবাদ পেল অজিরা। চোট কাটিয়ে উঠতে না পারায় টুর্নামেন্টের শুরুতে দলের সঙ্গে থাকতে পারছেন না অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড। হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস সমস্যার কারণে তিনি আপাতত অস্ট্রেলিয়াতেই থেকে যাবেন।

গত নভেম্বরে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন ৩৫ বছর বয়সী হ্যাজেলউড। এরপর থেকেই ইনজুরির সঙ্গে লড়ছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে পুরো অ্যাশেজ সিরিজেও খেলতে পারেননি এই ডানহাতি পেসার। নির্বাচক টনি ডোডেমেইড এক বিবৃতিতে বলেন, “হ্যাজেলউডের ক্ষেত্রে আমরা মনে করেছি, শ্রীলঙ্কায় যাওয়ার চেয়ে পরিচিত পরিবেশে, সিডনিতে থেকে পুনর্বাসন চালিয়ে যাওয়া তার জন্য বেশি কার্যকর হবে।”

হ্যাজেলউড কবে নাগাদ দলে ফিরতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি জানানো হয়নি। তবে শন অ্যাবটকে নিয়ে নির্বাচকরা আশাবাদী। ডোডেমেইড বলেন, “শন একজন অভিজ্ঞ ক্রিকেটার। বিশ্বকাপের একাধিক আসরের অভিজ্ঞতা রয়েছে তার। পাকিস্তান সফরের পর দলের সঙ্গেই থাকাটা তার জন্য যুক্তিসঙ্গত ছিল।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার দলের অবস্থা মোটেও স্বস্তির নয়। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে দলটি। সব মিলিয়ে শেষ পাঁচটি টি-টোয়েন্টিতেই জয়ের মুখ দেখেনি অস্ট্রেলিয়া।

গ্রুপ ‘বি’-তে থাকা অস্ট্রেলিয়া বিশ্বকাপের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। ১১ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে তারা। একই গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা, ওমান ও জিম্বাবুয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০