MNB News
১১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের ৮০ শতাংশ বাস রিকুইজিশনে

আগামীকাল ১২ই ফেব্রুয়ারি সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য কর্মকর্তাদের যাতায়াত নিশ্চিত করতে দেশের প্রায় ৮০ শতাংশ বাস রিকুইজিশন করা হয়েছে।

বুধবার (১১ই ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম।

তিনি জানান, বিপুল সংখ্যক বাস রিকুইজিশন করা হয়েছে, যা মোট বাসের অন্তত ৮০ শতাংশ। সমিতির পক্ষ থেকে সরকারকে লং রুটের বাসগুলো রিকুইজিশনের আওতার বাইরে রাখার অনুরোধ জানানো হলেও তা বিবেচনায় নেওয়া হয়নি।

তিনি বলেন, যদি শুধু ঢাকাতেই আমাদের প্রায় পাঁচ হাজার বাস রয়েছে। এর মধ্যে চার হাজার বাস নিয়ে নেওয়া হলে সাধারণ যাত্রীসেবা ব্যাহত হবে। এত সংখ্যক বাস প্রয়োজন হওয়ার কথা নয়।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব বলেন, বাসচালক ও হেলপাররা দৈনিক আয়ের ওপর নির্ভরশীল। মালিকদের ক্ষতিপূরণ কম-বেশি হওয়া ভিন্ন বিষয়, তবে শ্রমিকদের বেতন ও খোরাকি ভাতা যেন নিয়মিত পরিশোধ করা হয়— সেটি নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি সূত্রে জানা গেছে, ট্রাফিক বিভাগের সঙ্গে বৈঠকে রাজধানীতে পাঁচ হাজার এবং সারাদেশে প্রায় ১০ হাজার বাসের চাহিদা জানানো হয়। সে অনুযায়ী গত ৭ ফেব্রুয়ারি থেকে বাস সরবরাহ শুরু হয়েছে। ৭ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এসব বাস রিকুইজিশনের আওতায় থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ১০৩-ক ধারায় উল্লেখ রয়েছে, পুলিশ কমিশনারের লিখিত আদেশে জনস্বার্থে সর্বোচ্চ সাত দিনের জন্য যেকোনো যানবাহন রিকুইজিশন করা যেতে পারে। এ ক্ষেত্রে মালিককে নির্ধারিত হারে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন রিকুইজিশনের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করতে হবে। স্থানীয়ভাবে প্রচলিত ভাড়া বা হারের ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছেন।

চিঠিতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ অনুযায়ী নির্বাচনী মালামাল পরিবহন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাতায়াতসহ বিভিন্ন প্রয়োজনে যানবাহন রিকুইজিশনের বিধান তুলে ধরা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রিকুইজিশন করা বাসের জ্বালানি ব্যয় পুলিশ বহন করবে। চালকরা খোরাকি ভাতা পাবেন এবং মালিকপক্ষ বিল দাখিল করলে নির্ধারিত নিয়ম অনুযায়ী অর্থ পরিশোধ করা হবে।
এস/

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং, বেড়েছে হাতপাখার কদর

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হজ ফরজ হওয়ার পরও শুধু ওমরাহ করা কি ঠিক?

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

ভোলায় বোট থেকে ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

জ্বালানি সংকটে ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বেশি ভুগছে গ্রাম

জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বাড়ানো আলোচনা চলছে

প্রশ্নপত্র ফাঁসে তারা চেষ্টা করলে আমরাও করবো : শিক্ষামন্ত্রী

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

১০

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

১২

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

১৩

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

১৫

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

১৬

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১৮

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১৯

বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০