MNB News
২৩ অক্টোবর ২০২৫, ৬:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ থেকে কার্যকর সোনার নতুন মূল্য, এক ঝটকায় ভরিতে কমলো ৮ হাজার টাকার বেশি

সংগৃহীত ছবি

দেশে আবারও পরিবর্তন এলো সোনার বাজারমূল্যে। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। বুধবার (২২ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। নতুন এ দাম আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দরপতনের প্রভাব সরাসরি পড়েছে দেশীয় বাজারে। এ কারণে এক ধাক্কায় ভরিতে সোনার দাম কমেছে ৮ হাজার ৩৮৬ টাকা। সাম্প্রতিক সময়ে সোনার দামে এমন পতন দেখা যায়নি বলে জানিয়েছে সংগঠনটি। যদিও দাম কমেছে উল্লেখযোগ্যভাবে, তবুও ভরিপ্রতি সোনার দাম এখনো দুই লাখ টাকার বেশি।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দর কমে যাওয়ায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ হবে। তবে গয়নার নকশা ও মান অনুযায়ী চূড়ান্ত দাম কিছুটা ভিন্ন হতে পারে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী—
১) ২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা
২) ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা
৩) ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা
সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা

শুধু সোনা নয়, কমেছে রুপার দামও। বাজুসের তথ্যমতে, ২২ ক্যারেট রুপার ভরি এখন ৫ হাজার ৪৭০ টাকা, যা আগে ছিল ৬ হাজার ২০৫ টাকা। ফলে ভরিপ্রতি রুপার দাম কমেছে ৭৩৫ টাকা।

নতুন এই দামে দেশের বাজারে সোনার চাহিদা ও ক্রেতাদের আগ্রহে কী প্রভাব পড়বে, তা এখন দেখার অপেক্ষা ।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০