MNB News
২০ মে ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইলেন বরুণ ধাওয়ান, কিন্তু কেন?

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের নতুন সিনেমা ‘হাই জওয়ানি তো ইশক্ হোনা হ্যায়’ -এর প্রচারণা নিয়ে বর্তমানে দম ফেলার ফুসরত নেই । একের পর এক প্রচারণামূলক অনুষ্ঠানে হাজির হচ্ছেন এই তারকা। তবে সম্প্রতি এক অনুরাগীর মন ভাঙার গল্প ছুঁয়ে গেছে বরুণকে। প্রিয় অভিনেতার অটোগ্রাফের জন্য টানা পাঁচ ঘণ্টা অপেক্ষা করেও হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছিল সেই ভক্তকে।

বিষয়টি জানতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যেই ক্ষমা চাইলেন বরুণ ধাওয়ান। ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে। সেখানে এক অনুরাগী তার আক্ষেপের কথা জানিয়ে লেখেন, বরুণকে একনজর দেখার জন্য সকাল থেকে অনুষ্ঠানস্থলে অপেক্ষা করছিলেন তিনি।

প্রায় পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরও প্রিয় তারকার দেখা পাননি। মূলত অনুষ্ঠানস্থলের কড়া নিরাপত্তা এবং উপচে পড়া ভিড়ের কারণেই শেষ পর্যন্ত বরুণের কাছাকাছি পৌঁছানো বা তার একটি অটোগ্রাফ নেওয়া সম্ভব হয়নি ওই অনুরাগীর।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরে আসতেই আর চুপ থাকতে পারেননি বরুণ। ওই ভক্তের পোস্টের জবাবে দুঃখ প্রকাশ করে অভিনেতা লেখেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাকে অটোগ্রাফ দিতে পারিনি।’

পাশাপাশি বরুণ আরও উল্লেখ করেন, তিনি কখনোই ইচ্ছাকৃতভাবে তার অনুরাগীদের হতাশ করতে চান না। কিন্তু অনেক সময় অতিরিক্ত ভিড় এবং সময়ের সীমাবদ্ধতার কারণে শত ইচ্ছা থাকা সত্ত্বেও সবার সঙ্গে দেখা করা বা কথা বলা সম্ভব হয়ে ওঠে না।

এস/

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোখায় হুথিদের ওপর বিমান হামলা

অস্ত্রসহ গ্রেপ্তার ‘টেস্টার মোবারক’, অর্থ পাঠাতেন সন্ত্রাসী ডেভিড ইমন

আলু বেশিদিন ভালো রাখার উপায় জেনে নিন

খুলনায় বিভাগে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

জাবিতে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

গ্রাম বাঁচাতে ৫০ লাখ টাকায় বাঁধ দিচ্ছেন আমেরিকা প্রবাসী ইমরান

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

হরমুজ ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান

বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর

বিজ্ঞাপনের বাজার ধরতে পিএসএলের সূচিতে পরিবর্তন!

১০

বাবার জমি বিক্রি করে গিয়েছিলেন লেবানন, ফিরলেন লাশ হয়ে

১১

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

১২

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৩

খুলনা বিভাগে এক দিনে রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

১৪

সাবেক ডিআইজি আতিকার স্বামীর সম্পদের হিসাব চায় দুদক

১৫

বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

মেঘ-বৃষ্টির মধ্যেও মাঠ ছাড়েনি মানুষ!

১৭

শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার

১৮

একটি সঠিক স্প্রে একজন নাগরিকের জীবনের নিরাপত্তা দিতে পারে

১৯

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

২০