বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএলের ১২তম সংস্করণের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে। চলতি বছরের আসরটি শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর, যেখানে উদ্বোধনী ধাপ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর টুর্নামেন্টটি গড়াবে চট্টগ্রাম ও ঢাকার ম্যাচগুলো দিয়ে। ২৩ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
প্রকাশিত সূচি অনুযায়ী, উদ্বোধনী দিনে (শুক্রবার) দুপুর ২টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স। একই দিন রাত ৭টায় দ্বিতীয় খেলায় মাঠে নামবে নোয়াখালি এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়েলস।
পরের দিন দুপুর ১টায় দিনের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। আর সন্ধ্যা ৬টায় সিলেট টাইটান্স লড়ে নোয়াখালি এক্সপ্রেসের বিপক্ষে।
সিলেট পর্বে ছয় দিনে মোট ১২টি ম্যাচ আয়োজন করা হবে, যেখানে প্রতি দুই দিন পরপর একটি বিশ্রাম দিন থাকবে। এরপর ৫ জানুয়ারি থেকে দ্বিতীয় ধাপ শুরু হবে চট্টগ্রামে, যা টানা ১১ জানুয়ারি পর্যন্ত চলবে—এ সময় প্রতিদিনই ম্যাচ নির্ধারিত রয়েছে।
১৫ জানুয়ারি থেকে বিপিএল ফিরবে ঢাকায়, যেখানে ১৭ জানুয়ারি পর্যন্ত তিনদিন টানা গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে।
নকআউট পর্বের সংশোধিত তারিখসমূহ—
এলিমিনেটর ও কোয়ালিফায়ার–১: ১৯ জানুয়ারি
কোয়ালিফায়ার–২: ২১ জানুয়ারি
ফাইনাল: ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা
বিপিএলটি শুরুতে ঢাকায় আয়োজনের পরিকল্পনা থাকলেও সিলেটে পর্যাপ্ত হোটেল রুম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে আবাসন সংকট সমাধান হওয়ায় বিসিবি আবারও সিলেট থেকেই টুর্নামেন্ট শুরু করার সিদ্ধান্ত চূড়ান্ত করে। উল্লেখ্য, ২০১৭ সালেও সিলেট অধ্যায় দিয়ে বিপিএলের উদ্বোধন হয়েছিল।
আর/