MNB News
৪ জুন ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাকে চাপে রাখছে যে প্রতিপক্ষ!

ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে আর কয়েক দিনের অপেক্ষা। আগামী ১১ জুন স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে ৪৮ দলের এই বৈশ্বিক ইভেন্ট। তবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে মাঠে নামতে অপেক্ষা করতে হবে আরও দিন পাঁচেক। আগামী ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ‘গ্রুপ জে’-তে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল।

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা হয়ে গেলেও আর্জেন্টিনা শিবিরে কিছুটা দুশ্চিন্তা আছে চোট নিয়ে। দলের কয়েকজন খেলোয়াড় এখনো পুরোপুরি ফিট নন। তবে স্ক্যালোনির জন্য আরও বড় চিন্তার কারণ হতে পারে প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া।

বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দে আছে উত্তর আফ্রিকার দলটি। গতকাল (বুধবার) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা ১-০ গোলে হারিয়ে দিয়েছে শক্তিশালী নেদারল্যান্ডসকে। এর আগে মার্চে গুয়াতেমালাকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পাশাপাশি উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্রও করেছে আলজেরিয়া। ফলে বিশ্বকাপের আগে দলটির আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

২০২২ কাতার বিশ্বকাপের তিক্ত স্মৃতি এখনো ভোলেনি আর্জেন্টিনা সমর্থকরা। সেবার সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল মেসির দল। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতেছিল তারা। সেই অভিজ্ঞতার কারণে এবার কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

গ্রুপের অন্য দুই প্রতিপক্ষের মধ্যে ভালো ফর্মে রয়েছে অস্ট্রিয়া। সম্প্রতি তারা বিশ্বকাপে খেলা নিশ্চিত করা তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়েছে। শেষ ১১ ম্যাচে অস্ট্রিয়ার হার মাত্র একটি।

তুলনামূলকভাবে আর্জেন্টিনার জন্য সহজ প্রতিপক্ষ মনে করা হচ্ছে জর্ডানকে। সাম্প্রতিক এক প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে দলটি।

এস/

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোখায় হুথিদের ওপর বিমান হামলা

অস্ত্রসহ গ্রেপ্তার ‘টেস্টার মোবারক’, অর্থ পাঠাতেন সন্ত্রাসী ডেভিড ইমন

আলু বেশিদিন ভালো রাখার উপায় জেনে নিন

খুলনায় বিভাগে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

জাবিতে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

গ্রাম বাঁচাতে ৫০ লাখ টাকায় বাঁধ দিচ্ছেন আমেরিকা প্রবাসী ইমরান

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

হরমুজ ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান

বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর

বিজ্ঞাপনের বাজার ধরতে পিএসএলের সূচিতে পরিবর্তন!

১০

বাবার জমি বিক্রি করে গিয়েছিলেন লেবানন, ফিরলেন লাশ হয়ে

১১

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

১২

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৩

খুলনা বিভাগে এক দিনে রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

১৪

সাবেক ডিআইজি আতিকার স্বামীর সম্পদের হিসাব চায় দুদক

১৫

বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

মেঘ-বৃষ্টির মধ্যেও মাঠ ছাড়েনি মানুষ!

১৭

শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার

১৮

একটি সঠিক স্প্রে একজন নাগরিকের জীবনের নিরাপত্তা দিতে পারে

১৯

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

২০