দীর্ঘ নয় মাস পর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আগামী ১ নভেম্বর থেকে দ্বীপটিতে প্রবেশের সুযোগ মিলবে ভ্রমণপিপাসুদের। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিনে যেতে পারবেন। তবে সেখানে রাতযাপনের অনুমতি দেওয়া হবে কি না, তা এখনও নির্ধারিত হয়নি। এ বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।”
উল্লেখ্য, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে গত নয় মাস ধরে সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছিল পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশে।
চলমান সীমাবদ্ধতা তুলে নেওয়ার সিদ্ধান্তের ফলে শিগগিরই আবারও প্রাণ ফিরে পেতে যাচ্ছে পর্যটননির্ভর এই ছোট প্রবাল দ্বীপটি ।
আর/