MNB News
২০ অক্টোবর ২০২৫, ৩:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‎কমলাপুরে চাপাতি হাতে আতঙ্ক ছড়ানো যুবক অবশেষে পুলিশের জালে

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি হাতে ঘুরে আতঙ্ক সৃষ্টি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া যুবক শাহ আলী শিকদারকে (৩৫) অবশেষে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন।

‎তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত ১৯ অক্টোবর গভীর রাতে গাজীপুরের শ্রীপুর থানার আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে শাহ আলীকে আটক করা হয়। এর আগে ১৫ অক্টোবর রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে চাপাতি হাতে ঘোরাফেরা করে আতঙ্ক সৃষ্টি করেন তিনি। সেই দৃশ্য উপস্থিত কেউ একজন মোবাইল ফোনে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

‎পুলিশ জানায়, গ্রেপ্তার শাহ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং এলাকায় তার বিরুদ্ধে ভীতি সৃষ্টির নানা অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি একাধিকবার কারাভোগের কথাও স্বীকার করেছেন।

‎‎ঘটনার পরপরই রেলওয়ে পুলিশের দুটি বিশেষ দল রাজধানী ও আশপাশের জেলায় অভিযান চালায়। শেষ পর্যন্ত গাজীপুরের শ্রীপুরে অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

‎রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, শাহ আলী শিকদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০