MNB News
২১ অক্টোবর ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মতিঝিলে নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ড, আতঙ্ক যাত্রীদের মধ্যে

রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনের পাশে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে হঠাৎ আগুন দেখা দেয় ভবনটিতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের সামনে স্থাপন করা ত্রিপল বা চট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের বিদ্যুৎ ও ইন্টারনেটের তারে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী মিলন মিয়া বলেন, “প্রথমে ভবনের সামনের ত্রিপলে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিচে থাকা তারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছেন।”

মেট্রোরেলের নিরাপত্তাকর্মীরা জানান, নির্মাণকাজের অনিয়মের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, ঝালাইয়ের কাজের সময় নিরাপত্তা বিধি মানা হয়নি।

নিরাপত্তাকর্মী আব্দুল কাদের বলেন, “মেট্রোরেল চলার সময় যেন ঝালাইয়ের কাজ না করা হয়, সে বিষয়ে আমরা বারবার সতর্ক করেছিলাম। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান তা মানেনি।”

শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর মেলেনি। তবে ব্যস্ত সময়ে মেট্রোরেল স্টেশনের পাশে আগুন লাগায় যাত্রী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি ।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০