রাজধানীর অন্যতম অভিজাত ও গুরুত্বপূর্ণ এলাকা উত্তরা, আর এই মহাসড়ক এখন পরিণত হয়েছে ভয় ও আতঙ্কের আরেক নাম। একসময় ব্যস্ততা ও নিরাপত্তার জন্য পরিচিত এই সড়ক আজ প্রতিনিয়ত ঘটছে চুরি, ছিনতাই ও হত্যার মতো নৃশংস অপরাধের ঘটনা।
স্থানীয়রা মেইন নিউজ বিডিকে জানান, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে উত্তরার মহাসড়কে অপরাধের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। তার পাশাপাশি মহাসড়কে অবাদে চলছে দুর্ঘটনা। গত দু’মাসে এই সড়কে ঝড়েছে অন্তত ৪টি প্রাণ। সন্ধ্যা নামলেই অনেকেই এখন আর প্রয়োজন ছাড়া এ সড়কে চলাচল করতে চান না।
অভিযোগ রয়েছে, মহাসড়কের পাশেই রয়েছে উত্তরা পূর্ব থানা, তবুও প্রশাসনের চোখের সামনে এভাবে অপরাধ সংঘটিত হওয়া প্রশ্ন তুলছে পুলিশের কার্যকারিতা নিয়ে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট প্রশাসনও এ পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা মেইন নিউজ বিডিকে বলেন, “উত্তরার মতো অভিজাত এলাকায় যদি এমন নিরাপত্তাহীনতা বিরাজ করে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”
নাগরিকদের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে উত্তরার সড়কগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হোক, নইলে এ আতঙ্ক আরও ছড়িয়ে পড়বে পুরো রাজধানীতে।
আর/