প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় আইন দ্রুত কার্যকর করার দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা অবরোধ করে মিরপুর সড়ক। এতে অচল হয়ে পরে যান চলাচল। ফলে নিউমার্কেট, আজিমপুর ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও যাত্রীরা।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকা কলেজের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
অবরোধের কারণে মিরপুর সড়কের যান চলাচল পুরোপুরি থমকে যায়। ফলে নিউমার্কেট, আজিমপুর ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও যাত্রীরা।
সকাল থেকেই শিক্ষার্থীরা মিরপুর সড়কে জড়ো হয়ে দাবি বাস্তবায়নের আহ্বান জানান। পরে তারা ঢাকা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আজিমপুর মোড় প্রদক্ষিণ করে আবার কলেজের সামনে এসে সড়ক আটকে বসে পড়েন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনা হলেও প্রস্তাবিত আইনের বিষয়ে কোনো কার্যকর অগ্রগতি হয়নি। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী অনিশ্চিত পরিস্থিতিতে রয়েছে বলে তারা উল্লেখ করেন।
তাদের দাবি, দ্রুত অধ্যাদেশ ঘোষণা না করা হলে আন্দোলন অব্যাহত থাকবে।
আর/