MNB News
১২ নভেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আয়ারল্যান্ডকে ১৫ মিনিটও টিকতে দিলো না বাংলাদেশ!

আয়ারল্যান্ড ব্যাটারদের উইকেট তুলে উল্লাসে মেতেছেন টাইগাররা (সংগৃহীত ছবি)

সফরকারী আয়ারল্যান্ড ৮ উইকেট হারিয়ে ২৭০ রান তুলে সিলেট টেস্টের প্রথম দিন শেষ করেছিল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলমান সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন আজকে খেলতে নেমে সফরকারীরা ১৫ মিনিটও টিকতে পারেনি মাঠে।

আজ বুধবার (১২ নভেম্বর) সফরকারীরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলমান সিরিজে দ্বিতীয় দিন মাঠে খেলতে নেমে ১৫ মিনিটও টিকতে পারেনি।

এদিন টাইগার বোলার তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ অবশিষ্ট দুই উইকেট তুলে নিয়ে আইরিশদের মাত্র ২৮৬ রানে গুটিয়ে দিয়েছেন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলমান সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন যথারীতি সাড়ে ৯টায় শুরু হয়েছিল। হাসান মাহমুদের করা প্রথম ওভারে দুটি চার হাঁকিয়ে আজ শুরুটা করেন ব্যারি ম্যাককার্থি। পরের ওভারে তাইজুল আক্রমণে এসে দ্বিতীয় ডেলিভারিতেই এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন ম্যাথু হামপ্রিসকে।

এর আগে গতকাল (মঙ্গলবার) ম্যাচের ৯০তম ওভারের শেষ বলেই বাঁ–হাতি এই স্পিনার জর্ডান নেইলকে এলবিডব্লিউ করেছিলেন। ফলে হামপ্রিস প্রথম বলটি খেলেন তাইজুলের বিপক্ষে। ফিরলেন পরের বলেই।

পরের ওভারে হাসানের করা দ্বিতীয় বলে ম্যাককার্থি বোল্ড হওয়ার মধ্য দিয়ে শেষ হয় আইরিশদের প্রথম ইনিংস। এই টেলএন্ডার ৬৪ বলে ৩১ রান করেন। এর আগেরদিন আইরিশদের পক্ষে ৭৬ বলে ৯ চারের সাহায্যে সর্বোচ্চ ৬০ রান আসে অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিংয়ের ব্যাটে।

ম্যাচ শুরুর চতুর্থ বলেই অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে ফেরানোর পর স্টার্লিং ও ক্যাড কারমাইকেল মিলে ৯৬ রান যোগ করেন। কারমাইকেলের ব্যাটে আসে ৫৯ রান। ১২৯ বলের ইনিংসে তিনি ৭টি চার হাঁকান।

এ ছাড়া কার্টিস ক্যাম্ফার ৪৪, লরকান টাকার ৪১, ম্যাককার্থি ৩১ এবং জর্ডান নেইল ৩০ রান করেছেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া হাসান, হাসান মুরাদ, তাইজুল ২টি করে এবং নাহিদ রানা এক উইকেট নিয়েছেন।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০