MNB News
১৯ নভেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জয়ের পর ফিরলেন শান্তও

জয়ের বিদায়ের পর ক্রিজে এসে শান্তই ছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু ম্যাকব্রাইনকে ছক্কা হাঁকানোর পরের বলেই বোল্ড হয়ে গেলেন নাজমুল। আয়ারল্যান্ডের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন ম্যাকব্রাইন। ৮ রান করেছেন নাজমুল।

 

উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না মাহমুদুল হাসান জয়। আইরিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের চাপে অধৈর্য হয়েই যেন উইকেট ছুড়ে দিয়ে এলেন এই তরুণ ওপেনার। সাদমানের পর জয়কেও ফিরিয়ে নিজের দ্বিতীয় শিকার তুলে নিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন।

ম্যাকব্রাইনের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শট খেলার চেষ্টা করেছিলেন জয়, কিন্তু টাইমিং গড়বড় করে ধরা পড়লেন মিড অফে। ৮৬ বলের ধৈর্যশীল ইনিংসে ২ চারে ৩৪ রান করে সাজঘরে ফিরলেন তিনি।

জয়ের বিদায়ে ৮৩ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। ক্রিজে মুমিনুল হকের (১২) সঙ্গী হতে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

 

মিরপুর টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার। তবে দলীয় অর্ধশতক পার করার পরপরই ছন্দপতন। প্রথম ঘণ্টার পানি পানের বিরতির ঠিক আগের ওভারে সাজঘরে ফিরেছেন ওপেনার সাদমান ইসলাম। অ্যান্ডি ম্যাকব্রাইনের ঘূর্ণিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন তিনি। আম্পায়ার শুরুতে আইরিশদের আবেদনে সাড়া না দিলেও রিভিউ নিয়ে সফল হয় সফরকারীরা। ফেরার আগে ৬টি চারের মারে ৪৪ বলে ৩৫ রান করেন সাদমান। তার বিদায়ে ভাঙে ৫২ রানের উদ্বোধনী জুটি। ক্রিজে মাহমুদুল হাসান জয়ের সঙ্গী হয়েছেন নতুন ব্যাটার মুমিনুল হক। জয় ৪০ বলে ১৫ রানে অপরাজিত আছেন।

এর আগে মুশফিকুর রহিমের ঐতিহাসিক শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। পেস আক্রমণে নাহিদ রানা ও হাসান মাহমুদের জায়গায় একাদশে ফিরেছেন ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। দীর্ঘ বিরতি শেষে লাল বলের ক্রিকেটে ফিরলেন এবাদত।

অন্যদিকে, আয়ারল্যান্ড একাদশেও দুটি পরিবর্তন এসেছে। কোনো বিশেষজ্ঞ পেসার ছাড়াই মাঠে নেমেছে তারা। ক্রেইগ ইয়াং ও ব্যারি ম্যাকার্থির পরিবর্তে অভিষেক হয়েছে গ্যাভিন হোয়ে ও স্টিফেন ডোহেনির।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি ব্যালবার্নি, পল স্টার্লিং, ক্যাড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লর্কান টাকার, অ্যান্ডি ম্যাকব্রাইন, স্টিফেন ডোহেনি, জর্ডান নিল, ম্যাথু হামফ্রিজ ও গ্যাভিন হোয়ে।

 

এআর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০