সিরিজের ভাগ্য নির্ধারণী তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে বোলিংয়ে নামছে বাংলাদেশ দল। আজকের গুরুত্বপূর্ণ লড়াইয়ে একাদশে আনা হয়েছে তিনটি পরিবর্তন। দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। অন্যদিকে বাদ পড়েছেন নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান ও তানজিম হাসান সাকিব।
এই ম্যাচটিকে বাংলাদেশ ব্যবহার করছে দল সাজানোর শেষ সুযোগ হিসেবে। আন্তর্জাতিক সূচি আপাতত ফাঁকা থাকলেও সামনে রয়েছে বিপিএল, যেখানে পারফরম্যান্সের উপর ভিত্তি করে আরও কয়েকজনের দলে ঢোকার সম্ভাবনা আছে। একইভাবে আইরিশদের জন্যও এই সিরিজ ছিল আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার অন্যতম প্ল্যাটফর্ম। দুই মাস পর ভারতের মাটিতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের কন্ডিশনের সঙ্গে এখানকার পরিবেশের মিল থাকায় উভয় দলই বাড়তি গুরুত্ব দিচ্ছে।
দুই দলের একাদশ
বাংলাদেশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তৌহিদ হৃদয়, সাইফ হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথিউ হামফ্রেস, ক্রেইগ ইয়ং, বেঞ্জামিন হোয়াইট।
আর/