MNB News
৭ ডিসেম্বর ২০২৫, ৫:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রিসবেনে ইংলিশদের বিপর্যস্ত করে সিরিজে শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া

পার্থের মতো ব্রিসবেনেও যে একই চিত্র দেখা যাবে, তা হয়তো ধারণা করতেই পারেনি ইংল্যান্ড। প্রথম ম্যাচে দুই দিনেই পরাস্ত হওয়ার পর দ্বিতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারেনি তারা। ফলে ৮ উইকেটের সহজ জয়ে অ্যাশেজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

ইতিহাস বলছে, পাঁচ ম্যাচের অ্যাশেজে প্রথম দুই টেস্ট জিতে সিরিজ হারার নজির মাত্র একবার—সেটাও ইংল্যান্ডেরই, বহু আগে ১৯৩৬-৩৭ মৌসুমে। তাই বর্তমান অবস্থায় অসিদের সিরিজ জয় প্রায় নিশ্চিত বলেই মনে করছে বিশ্লেষকেরা।

রবিবার (চতুর্থ দিন) ইংল্যান্ড শুরু করে ৬ উইকেটে ১৩৪ রান নিয়ে। ইনিংস পরাজয় ঠেকাতে তাদের মাত্র ৪৩ রান প্রয়োজন ছিল। আগ্রাসী ‘বাজবল’ মনোভাব সরিয়ে সতর্ক কৌশলে খেলতে নামেন অপরাজিত জুটি বেন স্টোকস ও জ্যাক উইলস। প্রথম সেশনে উইকেট না হারিয়ে স্কোর নিয়ে যান ১৯৩-এ।

স্টোকস খেলেন সংযত ব্যাটিং, ১৪৮ বলে পঞ্চাশ স্পর্শ করেন। এরপর দলীয় ২২৪ রানে ভাঙে তার ও উইলসের ২২১ বলে গড়া ৯৬ রানের পার্টনারশিপ। মাইকেল নেসারের বাউন্সারে স্টিভ স্মিথ বাঁদিকে লাফিয়ে এক হাতের চমৎকার ক্যাচ তুলে নিলে আউট হন উইলস (৯২ বলে ৪১)।

সেখান থেকে ধস নামতে সময় লাগেনি। স্টোকস (৫০) নেসারের বলে ক্যারির হাতে ধরা পড়েন। এরপর গাস অ্যাটকিনসনকে ফেরান ডগেট, আর ব্রাইডন কার্সকে ক্যাচ করিয়ে নেসার পূর্ণ করেন তার পাঁচ উইকেটের কীর্তি।

২৪১ রানে থামে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। নেসার ১৬.২ ওভারে মাত্র ৪২ রান দিয়ে ৫ উইকেট দখল করেন। স্কট বোল্যান্ড ও মিচেল স্টার্ক নেন দু’টি করে উইকেট।

মাত্র ৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অ্যাটকিনসনের টানা দুই ওভারে ট্রাভিস হেড (২২) ও মার্নাস লাবুশেন (৩) বিদায় নিলেও অস্ট্রেলিয়ার জয় স্রেফ সময়ের ব্যাপার ছিল। ক্রিজে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন অধিনায়ক স্টিভ স্মিথ। ৯ বলে চারটি বাউন্ডারি-ওভারবাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। তার অপরাজিত ২৩ রানের সঙ্গে জেক ওয়েদারাল্ড থাকেন ১৭ রানে। ১০ ওভারেই ২ উইকেটে ৬৯ রান তুলে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।

ম্যাচজুড়ে বল হাতে ৮ উইকেট ও ব্যাটে ৭৭ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন মিচেল স্টার্ক।
২–০ ব্যবধানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়া সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ডের।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০