কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুইশতাধিক রোগী পেলো চিকিৎসা সেবা

কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়াবেটিস পরীক্ষা, বিপি পরিমাপ ও ওজন পরিমাপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে পৌরসভার ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে বিনামূল্যে দুইশতাধিক রোগীর ওজন পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, বিপি পরিমাপসহ চিকিৎসা সেবা প্রদান করেন এবি পার্টি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ও এবি পার্টি মনোনীত কুড়িগ্রাম-২ আসনের এমপি প্রার্থী ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন।

এসময় উপস্থিত ছিলেন, এবি পার্টি কুড়িগ্রাম জেলার সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সালাম, পৌরসভার ৬নং ওয়ার্ড আহ্বায়ক আব্দুল জলিল, সদস্য সচিব উমর ফারুক প্রমুখ।

চিকিৎসা নেয়া মমেনা খাতুন (৬৫) বলেন, “হাসপাতালে য্যায়া ভিড় ঠেলিয়ে চিকিৎসা নেওয়া হামার মতো বয়স্ক মাইনষের জন্ন্যে সমস্যা। বাড়ীর কাছোত ফ্রি মেডিকেল ক্যাম্পোত টাহা/পইসা ছাড়ায় ডায়বেটিস চেক, পেশার চেক ও দাক্তার দেহাইলোং। খুউব উপকার হইল।”

আরেক রোগী রাজ মিস্ত্রি মোজাম্মেল হক (৬০) বলেন, “কাজের কারণে হাসপাতালে যেতে পারি না। বাড়ীর কাছেই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলাম। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার অনেক মানুষ উপকৃত হলো।”

ফ্রি মেডিকেল ক্যাম্পে সংক্ষিপ্ত বক্তব্যে এবি পার্টি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের এমপি প্রার্থী ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন বলেন, “স্বাস্থ্যসেবা সকল নাগরিকের মৌলিক অধিকার। আমরা এবি পার্টির মাধ্যমে সকল নাগরিকের চিকিৎসা সেবাসহ মৌলিক অধিকার সমুহ নিশ্চিত করতে চাই।”

তিনি আরও বলেন, “পিছিয়ে পরা এ অঞ্চলের মানুষের ঘরে ঘরে আমরা চিকিৎসা সেবা পৌছে দিতে চাই। যেন কোন মানুষ চিকিৎসার অভাবে রোগে না ভোগে। তাই এবি পার্টির এ ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি চালু করেছি। যা পর্যায়ক্রমে কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের অসহায় মানুষগুলোর দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে।”

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০