কুড়িগ্রাম প্রতিনিধি : মাসুদ
৩ ডিসেম্বর ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস -২০২৫

“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমুলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে ৩৪-তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭-তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ পালিত হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কুড়িগ্রামের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭-তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ পালিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ।

এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, জেলা সমাজ সেবা অফিসার মুহঃ হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ বলেন,
শারীরিকভাবে অসম্পূর্ণ ও অসংগতিসম্পন্ন মানুষের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন করতে হবে। এবং তাদের কাজের প্রতি পূর্ণ সমর্থন ও সম্মান জানাতে হবে।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিরা সমাজে বাধার সম্মুখীন হোন। প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে সমান সুবিধা নিশ্চিত করতে হবে। এবং জেলার প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠানের শেষের দিকে প্রতিবন্ধী শিশু কিশোরদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সফল প্রতিবন্ধী সহ বিভিন্ন ক্যাটাগরীতে ১২ জন প্রতিবন্ধীকে ক্রেস্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়া ৫ জনকে গিফট প্রদান করা হয়।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০