MNB News
৩০ অক্টোবর ২০২৫, ৪:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চারদিন ধরে অসুস্থ থাকার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।

সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণে দুটি ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়েছিলেন রিয়াদ। সেই চোটের কারণে কিছুদিন ধরে মাঠের বাইরে ছিলেন তিনি। চোট কাটিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন নিয়মিত রিহ্যাব সেশনের মাধ্যমে। কিন্তু এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ফেরার পরিকল্পনায় বাধা আসে।

বিসিবির চিকিৎসকরা জানিয়েছেন, মাহমুদউল্লাহর শারীরিক অবস্থার আগের তুলনায় এখন কিছুটা উন্নতি হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী এক-দুই দিনের মধ্যেই হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন জাতীয় দলের সাবেক এই নির্ভরযোগ্য অলরাউন্ডার।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া লিগে নিয়মিত খেলে যাচ্ছেন মাহমুদউল্লাহ। ব্যাট হাতে তার অভিজ্ঞতা ও স্থিতিশীলতা এখনো অনেক দলের জন্য প্রেরণার উৎস। ভক্তরা আশা করছেন, দ্রুত সুস্থ হয়ে আবারও তাকে মাঠে দেখতে পাবেন তারা।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০