MNB News
২২ নভেম্বর ২০২৫, ১:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতকে হারানোর পরও আকবরের কণ্ঠে বিনয়, চাইলেন ক্ষমা

বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে থাকা আকবর আলীর এক অনাকাঙ্ক্ষিত ভুলেই প্রায় হাতছাড়া হতে বসেছিল নিশ্চিত জয়। তবুও শেষ মুহূর্তের নাটকীয় সুপার ওভারে ভারতের সুয়াশ শর্মার করা একটি ওয়াইড বল বাংলাদেশের কাছে জয় এনে দেয় এবং দলটি জায়গা করে নেয় রাইজিং স্টারস এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে।

পুরো ম্যাচ জুড়েই বাংলাদেশ বারবার ভুল করেছে—বিশেষত সহজ ক্যাচ ফেলায় ও এলোমেলো ফিল্ডিংয়ে ১৯৪ রানের বড় সংগ্রহও নিরাপদ মনে হয়নি। শেষ ওভারের শেষ বলেও ভারতের দরকার ছিল ৪ রান। দুই রান নেয়ার পর রানআউটের সুযোগ পেয়েও বল স্টাম্পে লাগাতে ব্যর্থ হন আকবর। ফলে ভারত অতিরিক্ত একটি রান নিয়ে ম্যাচ টাই করতে সক্ষম হয়।

সুপার ওভারেও আরেক দফা ভুল দেখা যায় বাংলাদেশের। মাত্র একটি রান তুললেই জয় নিশ্চিত ছিল, সেখানে বড় শট খেলার চেষ্টা করতে গিয়ে ইয়াসির আলী রাব্বি বাউন্ডারি লাইনে ধরা পড়েন। এতে ম্যাচ আরেকবার সমতায় ফেরার শঙ্কা তৈরি হয়।

শেষ পর্যন্ত ভারতের স্পিনার সুয়াশ শর্মার ওয়াইড বল বাংলাদেশকে আর জটিলতায় ফেলতে পারেনি। জয় নিশ্চিত হলেও আকবর আলীর ভুলের কারণে তাকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। তাই ম্যাচ শেষে তিনি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে বলেন, ‘শুরুতেই সবার কাছে ক্ষমা চাইছি। আমি জানতাম তাদের ৪ রান প্রয়োজন ছিল, কিন্তু কেন যেন বলটা সরাসরি থ্রো করে ফেললাম। আমাদের ব্যাটিংয়ের শুরুতে মনে হয়েছিল ১৮০ রান হলে ভালো হবে। ১৭৫-এও সন্তুষ্ট ছিলাম। শেষের দিকে রাব্বি এবং মেহেরব যে দারুণভাবে শেষ করেছে, তা প্রশংসার যোগ্য।’

বোলিং নিয়ে আকবর বলেন,‘আমরা বল হাতে খারাপ করিনি, তবে ভারত ব্যাটিংয়ে বেশ ভালো ছিল। আমরা দ্রুত উইকেট নেয়ার পরিকল্পনা করেছিলাম। রিপনের ১৯তম ওভার ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। শেষ ওভারে রাকিবুলও তার কাজ ভালোভাবেই করেছে। কিন্তু ফিল্ডিং ও ক্যাচ মিসের কারণে খেলা সুপার ওভারে পৌঁছায়।’

শেষে আকবর বলেন ‘শেষ ২০ মিনিটে কী ঘটলো এখনো মাথায় আসছে না। পরে দলের সঙ্গে আলোচনা করে ফাইনালের প্রস্তুতি নেব।’

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০