বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে শেষ মুহূর্তে যুক্ত হলো নতুন একটি ফ্র্যাঞ্চাইজি। প্রথমবারের মতো নোয়াখালীর প্রতিনিধিত্ব করতে মাঠে নামছে ‘নোয়াখালী এক্সপ্রেস’। দেশ ট্রাভেলসের মালিকানায় দলটি এবারের আসরে অংশগ্রহণের অনুমোদন পেয়েছে। ফলে এবারের টুর্নামেন্টে আগের পাঁচ দলের সঙ্গে মোট ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
বিপিএল গভর্নিং কাউন্সিল জানায়, সব ফ্র্যাঞ্চাইজিকে ২৭ নভেম্বরের মধ্যেই ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। নির্ধারিত সময়সীমার পর ছয় দলের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার বিষয়টিও চূড়ান্ত করে সংস্থাটি।
নতুন এই দলের পাশাপাশি এবার যে দলগুলো অংশ নেবে তারা হলো—রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং রয়েলস। একাধিকবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের খেলোয়াড় নিলাম। এবার ড্রাফট পদ্ধতির বদলে সরাসরি নিলামের মাধ্যমে ক্রিকেটার নির্বাচন করবে দলগুলো।
এদিকে, আগামী ১৯ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হবে টুর্নামেন্টের প্রথম ধাপ, আর আসরের শিরোপা লড়াই অর্থাৎ ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৩ জানুয়ারি।
আর/