MNB News
৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান রবিন স্মিথ আর নেই

ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার রবিন স্মিথ। ছবি- আল জাজিরা

ইংল্যান্ডের প্রখ্যাত সাবেক ব্যাটসম্যান রবিন স্মিথ ইহলোক ত্যাগ করেছেন। রোববার (১ ডিসেম্বর) রাতে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর পার্থে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারে স্মিথের সাবেক সতীর্থ কেভান জেমস তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ইংল্যান্ডের হয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখানো স্মিথ শতাধিক ম্যাচে অংশ নেন। ৬২ টেস্টে তিনি ৪৩.৬৭ গড়ে চার হাজারের বেশি রান সংগ্রহ করেন, যেখানে তার সেঞ্চুরির সংখ্যা নয়টি। ওয়েস্ট ইন্ডিজের তৎকালীন ভয়ংকর পেস আক্রমণের বিপক্ষে তিনটি শতক ছিল তার ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য।

এ ছাড়া ওয়ানডে ফরম্যাটে ৭১ ম্যাচ খেলে চারটি সেঞ্চুরির সাহায্যে তিনি ২,৪১৯ রান করেন। ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন স্মিথ। ১৯৯২ সালের বিশ্বকাপে ফাইনাল খেলা ইংল্যান্ড দলের সদস্যও ছিলেন তিনি।

মাত্র আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার হলেও আশি ও নব্বই দশকে দ্রুতগতির বোলিং মোকাবিলায় তার দক্ষতা তাকে এনে দেয় বিশেষ খ্যাতি। সমর্থক ও সতীর্থদের কাছে তিনি ‘দ্য জাজ’ নামে পরিচিত ছিলেন।

দেশের হয়ে খেলার পাশাপাশি কাউন্টি ক্রিকেটেও স্মিথ ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। হ্যাম্পশায়ারের হয়ে ১৭ মৌসুম খেলেছেন তিনি, যেখানে তার সংগ্রহ ১৮ হাজার ৯৮৪ রান। কাউন্টির ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটারদের একজন হিসেবেই তাকে বিবেচনা করা হয়।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০