MNB News
৮ ডিসেম্বর ২০২৫, ২:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে দেখা যাবে—পডকাস্টে নিজের প্রস্তুতির গল্প শোনালেন সাকিব”

সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি দেশের বাইরে একটি জনপ্রিয় পডকাস্টে নিজের ক্রিকেট-জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে দীর্ঘ আলাপ করেছেন। সেখানে তিনি তুলে ধরেছেন বহু অজানা স্মৃতি ও ব্যক্তিগত অনুভূতি। এক পর্যায়ে আলোচনায় উঠে আসে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ প্রসঙ্গ। সঞ্চালক জানতে চান—টুর্নামেন্ট শুরুর আগে কি তিনি বুঝতে পেরেছিলেন যে এই বিশ্বকাপটি তার জন্য বিশেষ কিছু হতে যাচ্ছে?

উত্তরে সাকিব জানান, কিছুটা ধারণা তার হয়েছিল। তিনি বলেন, আগের বছর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পুরো মৌসুমে অংশ নিয়েছেন। দলটি ফাইনাল খেললেও শেষ ম্যাচে তারা শিরোপা জিততে পারেনি। সেই দলে মৌসুমের শুরুতে অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার, তবে তার আগের আসরে না খেলায় নেতৃত্ব দিয়েছিলেন অন্যরা। পরের বছর ওয়ার্নার ফিরে আসেন, কেইন উইলিয়ামসন ছিলেন দুর্দান্ত ছন্দে, জনি বেয়ারস্টো ও রশিদ খানও ছিলেন দলে। সাকিবের ভাষায়, তাদের প্রথম ম্যাচের প্লেয়িং ইলেভেন দেখে তিনি বুঝেছিলেন—দলে সবাই সুস্থ থাকলে তার সুযোগ পাওয়া কঠিন।

তিনি বলেন, তখনই নিজের কাছে প্রশ্ন আসে—যেহেতু মাত্র দুই মাস পর বিশ্বকাপ, তাহলে কেন তিনি নিজের যোগ্যতা অনুযায়ী প্রস্তুত হচ্ছেন না? হোটেল কক্ষে বসে নিজের সঙ্গে কথোপকথনে তিনি উপলব্ধি করেন, যেটুকু অর্জন করতে চান তার জন্য যথেষ্ট পরিশ্রম তিনি করেননি। সেই উপলব্ধিই তাকে নতুন করে কঠোর অনুশীলনে ঠেলে দেয়। প্রায় এক মাসের নিবিড় ট্রেনিং শেষে তার ওজন দৃশ্যমানভাবে কমে যায়। সে সময় প্রধান কোচ টম মুডি অবাক হয়ে প্রশ্ন করেন কী হয়েছে। জবাবে সাকিব শুধু বলেন, “বিশ্বকাপে বুঝতে পারবেন—আমি কী করতে পারি।”

দুই মাসের অনুশীলন শেষে তিনি আয়ারল্যান্ড সফরে অংশ নেন। সেখানে ধারাবাহিকভাবে তিনটি অর্ধশতক করেন। যদিও ফাইনালের আগে ইনজুরিতে পড়ায় শেষ ম্যাচে আর খেলেননি, ঝুঁকিও নেননি।

পডকাস্টে সাকিব আরও জানান, ২০১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি ৭৫ রান করেন। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও ছিল ভালো ইনিংস। তৃতীয় ম্যাচে তাকে মোকাবেলা করতে হয় ইংল্যান্ড পেসার জোফরা আর্চারের ১৫০ কিমি/ঘণ্টার বেশি গতির বল। কার্ডিফের সেই ম্যাচে সৌম্য সরকারের স্টাম্প ভেঙে বেলস বাউন্ডারির কাছে চলে যায়। পরের ব্যাটার হিসেবে নেমে তিনি আর্চারের আক্রমণাত্মক বাউন্সার সামলে একটি ছক্কাও হাঁকান। তার কথায়, “ওকে সামলাতে পারার পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। মনে হয়েছিল, সবচেয়ে কঠিন বোলারকে পারলে বাকিদের সামলানো সহজ হবে।”

সেঞ্চুরি করেও বড় উদযাপন না করা নিয়ে প্রশ্ন হলে সাকিব বলেন, সেই বিশ্বকাপে তিনি নিজের কাছে একটি লাইন লিখে রেখেছিলেন—প্রতিটি বল তিনি খেলবেন দেশের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। তার কথায়, “সবকিছুই ছিল দলের জন্য, নিজের জন্য না।”

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০