MNB News
১০ ডিসেম্বর ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতীয় কোচকে হত্যার উদ্দেশ্যে আঘাত করার অভিযোগ উঠেছে তিন ক্রিকেটারের বিরুদ্ধে

সংগৃহীত ছবি

ভারতের পন্ডিচেরি অনূর্ধ্ব–১৯ দলের প্রধান কোচ এস ভেঙ্কটারামনকে হত্যার উদ্দেশ্যে আঘাত করার অভিযোগ উঠেছে স্থানীয় তিন ক্রিকেটারের বিরুদ্ধে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, স্কোয়াড থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ হয়ে তারা কোচের ওপর হামলা চালায়। এতে তার মাথায় গুরুতর ক্ষত তৈরি হয় এবং কাঁধে ফ্র্যাকচারের মতো সমস্যা দেখা দেয়। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে গেছে, তাদের সন্ধান করছে পুলিশ।

পত্রিকাটি উল্লেখ করে, আসন্ন সৈয়দ মুশতাক আলি টি–টোয়েন্টি টুর্নামেন্টের দল ঘোষণা থেকে তিনজন বাদ পড়লে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সেদারাপেট থানার সাব-ইন্সপেক্টর এস রাজেশ। তিনি বলেন, ‘কোচের কপালে প্রায় ২০টি সেলাই দিতে হয়েছে। এখন তিনি চিকিৎসাধীন এবং বিপদমুক্ত। আমরা অভিযুক্ত খেলোয়াড়দের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।’

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের অনুসন্ধানে আরও উঠে আসে, পন্ডিচেরিতে জন্ম নেওয়া খেলোয়াড়দের দলভুক্ত না করা নিয়ে বহুদিন ধরে অসন্তোষ রয়েছে। অভিযোগ রয়েছে—বহিরাগত ক্রিকেটাররা ভুয়া পরিচয়পত্র ও শিক্ষাগত কাগজপত্র বানিয়ে নিজেদের স্থানীয় হিসেবে দেখিয়ে দলে জায়গা পাচ্ছেন। ২০২১ সাল থেকে রঞ্জি ট্রফিতে পন্ডিচেরির হয়ে মাত্র পাঁচজন প্রকৃত স্থানীয় ক্রিকেটার মাঠে নেমেছেন—এ তথ্যও আলোচনায় এসেছে।
যদিও এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব পন্ডিচেরি (সিএপি)।

বিষয়টি নিয়ে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ‘প্রকাশিত প্রতিবেদনে যেসব গুরুতর বিষয় উল্লেখ করা হয়েছে, তা আমরা শিগগিরই পর্যালোচনা করব।’

এদিকে কোচকে মারধরের ঘটনায় সিএপি সচিব তিন স্থানীয় ক্রিকেটারের নামে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন—
১) কার্তিকেয়া জয়সুন্দর (বিভিন্ন ফরম্যাটে ৬ ম্যাচ খেলা)
২) এ আরাভিন্দারাজ (পন্ডিচেরির রঞ্জি দলে খেলেছেন)
৩) এস সন্তোষ কুমার

এছাড়া হামলাকে উসকে দেওয়ার অভিযোগে ভারতিদাসান পন্ডিচেরি ক্রিকেটার্স ফোরামের সচিব জি চন্দ্রনের বিরুদ্ধেও মামলা হয়েছে।

অভিযোগপত্রে কোচ ভেঙ্কটারামন জানান, গত ৮ ডিসেম্বর বেলা ১১টার দিকে সিএপি কমপ্লেক্সে তিন খেলোয়াড় তাকে ঘিরে ধরে। তারা দাবি তোলে—তার সিদ্ধান্তের কারণেই তারা সৈয়দ মুশতাক আলি ট্রফির দলে জায়গা পাননি। অভিযোগে বলা হয়, আরাভিন্দারাজ তাকে জোর করে চেপে ধরে এবং কার্তিকেয়া, সন্তোষের হাতে থাকা ব্যাট ছিনিয়ে নিয়ে তার মাথা লক্ষ্য করে আঘাত করতে থাকে। ভেঙ্কটারামনের দাবি—আক্রমণের সময় তারা হুমকি দেয়, ‘আমাকে মেরে ফেলতে পারলেই নাকি তাদের স্কোয়াডে সুযোগ পাকা হবে।’

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০